Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিআঃলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু

আঃলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু


আঃলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু 


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আরিফ মাসুদ বাবু আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার দুপুরে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ শিপন সরকার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সোনারগাঁ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রফিকুল মাখা বাবু ও সাইফুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরিফ মাসুদ বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর সাবেক এমসি মরহুম সাজেদ আলী মিয়ার ছেলে, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের ভাই ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সারের চাচা। তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান। একজন সফল, জনবান্ধব ও দায়িত্বশীল চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন বর্তমান এই চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments