Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জআইভীর পাশে পাপ্পা গাজী

আইভীর পাশে পাপ্পা গাজী

মোঃ মোয়াশেল ভূঁইয়া

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পাশে দাঁড়িয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ পুত্র তরুণ সমাজের আইকন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

গত ৫ জানুয়ারি তিনি নারায়গঞ্জে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আইভীর বাসায় তার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই দুই নেতা আলোচনা করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুল কাদির , আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দীপু, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার উপস্থিত ছিলেন। এর আগে এক অনুষ্ঠানে বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন , যেখানে নৌকা থাকবে সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আছি। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। আমি নারায়ণগঞ্জে যাবো। মেয়র আইভীর নৌকার নির্বাচন করবো। নৌকাকে ঠেকানোর জন্য নারায়ণগঞ্জে বহু ষড়যন্ত্র হচ্ছে। আমরা যারা রাজনীতি করি তারা কিছুটাই হলেও সেই ষড়যন্ত্র উপলব্ধি করতে পারছি। আমার নেত্রী শেখ হাসিনা আইভীকে নৌকা দিয়ে পাঠিয়েছেন, এখন নৌকাকে পাস করানোর দায়িত্ব আমাদের । তার জন্য যা যা করা দরকার নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা তাই করবো। আমার দৃঢ় বিশ^াস আইভী পুনরায় মেয়র নির্বাচিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments