Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিআগামী ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আ'লীগ আহবায়ক কমিটির সম্মেলন

আগামী ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সম্মেলন

আগামী ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সম্মেলন 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটি সম্মেলন আগামী ৩রা সেপ্টেম্বর।

বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আহবায়ক কমিটির এক জরুরী সভায় আহবায়ক এড. সামসুল ইসলাম ভুইয়া  যুগ্ন আহবায়ক ও সাবেক এমপি কায়সার হাসনাত ও যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানান আহবায়ক কমিটি।

তারা জানান,আগামী ৩রা সেপ্টেম্বর রোজ শনিবার সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে উপজেলা আহবায়ক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানাগেছে, ২০১৯ সালে ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।

তখন কমিটিতে এড. সামসুল ইসলাম ভূইয়াকে আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে যুগ্ম আহবায়ক করা হয়। জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু,জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও জামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবুকে নতুন কমিটিতে সদস্য করা হয়।

এরপর ২০২১ সালের ২৩ মার্চ পূর্বে ঘোষণা করা আহ্বায়ক কমিটিকে পূর্ণ বিন্যাস করে এ কমিটিতে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই ও সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments