Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁয়ে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁয়ে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁয়ে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


সোনারগাঁ প্রতিনিধিঃ-ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবহেলিত বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এর উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২শতাধিক বেদে পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করেন। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন,উত্তরন ফাউন্ডেশনের অপারেশন হেড আসিফ আহমেদ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো,সেমাই,চিনি,চাল, ডাল,তেল,আলু,পেয়াজ,রসুন ইত্যাদী।এসময় খাদ্য সহায়তা ছাড়াও সকল বেদে পরিবারের সদস্যদের ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments