Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশএমপি খোকার নিজস্ব অর্থায়নে বারদীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

এমপি খোকার নিজস্ব অর্থায়নে বারদীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

এমপি খোকার নিজস্ব অর্থায়নে বারদীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।

শনিবার(১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারদী ইউপির ৮নং ওয়ার্ডে এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ৮নং ওয়ার্ডের নবাগত মেম্বার আমির হোসেন।

উক্ত রাস্তাটি বারদী ৮ নং ওয়ার্ডের রফিক এর বাড়ীর পুকুর পার হতে কবরস্থান পর্যন্ত প্রায় ১৩০০ ফুট নির্মাণ করা হবে এই গ্রামের যাতায়াতের রাস্তাটি নির্মাণের মাধ্যমে প্রায় ২০০ পরিবার যাতায়াত করবেন ওই রাস্তা দিয়ে। রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। 

এলাকাবাসীর এই ভোগান্তি দূর করতে ৮ নং ওয়ার্ডের নবাগত মেম্বার আমির হোসেন এর তত্ত্বাবধানে ও এমপি খোকার নিজস্ব অর্থায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এবং খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।

রাস্তার কাজ এর শুভ উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন ডাঃ রশিদ,আলমগীর মেম্বার,আব্দুর রউফ, গুলজার,সালাউদ্দিন,মুসা,জাইদুল ইসলামসহ সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments