Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিএমপি খোকার পূর্ণ সমর্থন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন সরকারের প্রচার-প্রচারণা শুরু

এমপি খোকার পূর্ণ সমর্থন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন সরকারের প্রচার-প্রচারণা শুরু

সোনারগাঁ প্রতিনিধিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার দোয়া ও পূর্ণ সমর্থন নিয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন সরকারের প্রচার প্রচারণা শুরু। 

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে,এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে প্রচারনার আগে মঙ্গলবার(৭ডিসেম্বর) বাদ আছর মোগরাপাড়া চৌরাস্তায় এমপি খোকার নিজস্ব কার্যালয়ে গিয়ে এমপি খোকার হাতে ফুলেল শুভেচছা দিয়ে দোয়া কামনা ও পূর্ণ সমর্থন নিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। 

এর আগে সকালে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক বরাদ্দ পান সাবেক সফল চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার। 

এ সময় তার সাথে বাছেদ মেম্বারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মাহাবুব হোসেন সরকার বলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন বাসীর সেবা,উন্নয়ন ও ভালবাসায় জন্য আবারও নির্বাচন করার সিদ্বান্ত নিয়েছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকে বৈদ্যের বাজার বাসীর সেবা করে আসছি। সেজন্য তারা আমাকে এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মধ্যে আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন। নির্বাচনে জয়লাভ করার পর আমি জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি চেয়ারম্যান থাকাকালে বৈদ্যেবাজার ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ কালভাটসহ ব্যাপক উন্নয়ন করেছি। নিজের স্বার্থের জন্য কখনো কারো মনে আঘাত করেনি, করেনি কোন অনিয়ম। শুধু আমি নই আমার কোন নেতাকর্মী ও আত্মীয়-স্বজন কোন অনিয়মের সাথে জড়িত ছিলো না। সে জন্য আমি নিজেকে একজন সফল চেয়ারম্যান দাবি করে বৈদ্যের বাজার বাসীর পাশে থাকতে চাই। সেজন্য আমি আসন্ন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, আশা করি আমার প্রিয় বৈদ্যেবাজার বাসী আমাকে পুণরায় নির্বাচিত করে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments