Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধকাঁচপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ্য করে মামলা,অজ্ঞাত-৭০০

কাঁচপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ্য করে মামলা,অজ্ঞাত-৭০০


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় পুলিশের সংঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত সাত শ’ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১১৪ জনকে আসামী করা হয়।

এবিষয়ে সত্যতা শ্বিকার করেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ। তিনি জানান, পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত শ’ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ, শনিবার বিএনপির পদযাত্রায় কাচঁপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ বিএনপির ৪০ জন নেতাকর্মী আহত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments