Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিজাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইঞ্জিঃমাসুমের শুভেচ্ছা

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইঞ্জিঃমাসুমের শুভেচ্ছা


জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইঞ্জিঃমাসুমের শুভেচ্ছা 


আজকের সংবাদ ডেক্সঃ-১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া কামনা করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে জানান ‘বঙ্গবন্ধু আদর্শবান নেতা ছিলেন বলেই, বাঙ্গালী জাতি আজ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম সত্যিকার অর্থেই স্বার্থকতা খুঁজে পেয়েছে। এই মহান নেতার হাত ধরেই বাঙ্গালী পেয়েছে বেঁচে থাকার দিশা। তিনি ফাঁসির কাস্টে দাড়াতে রাজি ছিলেন কিন্তু বাঙ্গালীর মুক্তির আন্দোলন থেকে সরে আসেন নি। বাংলার মানুষকে তিনি নিজের পরিবার ও নিজের জীবনের থেকে বেশী ভালবাসতেন।

এই মহান নেতার জন্মদিন উপলক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তার পাশাপাশি তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাও দেশের জন্য কাজ করে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি’।

এসময় তিনি আরোও বলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করা হবে বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments