Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়জাপার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এমপি খোকার মাঠ পরিদর্শন

জাপার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এমপি খোকার মাঠ পরিদর্শন


জাপার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এমপি খোকার মাঠ পরিদর্শন 


আজকের সংবাদ ডেস্কঃ আগামী ১৭ই জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার বিকেলে বন্দর সমরক্ষেত্র মাঠ পরিদর্শন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক ও বন্দর উপজেলা  ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাদল,যুগ্ম আহবায়ক মোদাচ্ছেরুল হক দুলাল,মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ও কাউন্সিলর আফজাল হোসেন, জাতীয় যুবসংহতি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক বাবু রিপন ভাওয়াল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক ফয়সাল আহমেদ ভূইয়া,সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পুসহ স্হানীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দ । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments