Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জজেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন জমা

জেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন জমা


জেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন জমা


সোনারগাঁ প্রতিনিধিঃ-আসন্ন নাঃগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড এর সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। 

বৃহস্পতিবার সকালে নাঃগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃমতিউর রহমানের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন,নাঃগঞ্জ মহানগর জাতীয় পার্টির সহ- সভাপতি আজিজুর রহমান বাদল, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফয়সাল আহমেদ ভূঁইয়া,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ,নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাঃ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাঃ সম্পাদক জাবেদ রায়হান জয়,জাপা নেতা কবির হোসেন প্রধান,মোক্তার হোসেন প্রমুখ। 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন- ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষে হিসেবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল ১৫ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টোম্বর,আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এছাড়াও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments