Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত,আহত-২

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত,আহত-২


নিজস্ব প্রতিনিধিঃ
-ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর সংলগ্ন ইউটার্ণ এর সাথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক।

নিহত জাহিদ মোগরাপাড়া ইউননের চরসফিখাঁ এলাকার তারাঁ মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বিকেলে ৩ টি  অটোরিকশা ও ১ টি সিএনজি সারিবদ্ধভাবে টিপর্দী হতে মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার সময় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামে একটি বাস বেপরোয়া চালিয়ে যাহার নাম্বার (ঢাকা মেট্রো-ব ১৩-০৫৬৮) ৩ টি অটোরিকশাকে চাপা দেয় এ সময় অটো রিক্সাগুলো দুমড়ে মুচরে যায়। এসময় ১ টি অটো-রিকশার চালক ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা অপর তুই অটো চালক ও যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

দুর্ঘটনার পর স্থানীয় সাংবাদিক নূরনবী জনি ও মিয়ামি বাস সার্ভিসের চেকার ঘাতক বাসটির পিছু নিয়ে মেঘনা টোল প্লাজা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করলেও কৌশলে চালক ও হেলপার পালিয়ে যায়।

এসময় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। 

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । বাসের চালক পলাতক রয়েছে। বাসটি  স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments