Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedতফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল


মোঃ নুর নবী জনিঃ
– নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ র‍্যালি বের করে ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিলটি।

পরে মিছিলটি উপজেলার পিরোজপুর প্রতাপনগর থেকে শুরু করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।


এসময় মাসুদুর রহমান মাসুম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ জনগন আস্থাসিল হয়েই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহাসড়কে আনন্দ মিছিলে অংশ নিয়েছে।দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।বিএনপি জামাতের যেকোন নাশকতা ঠেকাতে আমরা উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নিবে।

আনন্দ র‍্যালিতে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চাঁন, বাদল হোসেন, তাজুল ইসলাম,রফিক মেম্বার, মোশাররফ মেম্বার, সাবেক মেম্বার হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments