Wednesday, February 4, 2026
Google search engine
Homeঅপরাধতিরোধান উৎসব উপলক্ষে বারদীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিরোধান উৎসব উপলক্ষে বারদীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


মোঃ নুর নবী জনিঃ
-সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জানা যায়, উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম ধীরেধান উৎসব আগামী শনিবার থেকে শুরু হবে। তিরোধান উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশ, ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। লোকনাথ ভক্তদের নিবিঘ্নে চলাচলের সুবিধার্থে সোনারগাঁ উপজেলা প্রশাসন লোকনাথ আশ্রমের আশপাশের অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেন।

সোনারগাঁ উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম বলেন, হিন্দু সম্প্রদায়ের আত্মাধ্যিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের আগত ভক্তদের নির্বিঘ্নে চলাচল করতেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি যত্রযত্র কোন প্রকার দোকান পাট বসতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ দোকানপাট বসালে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments