Tuesday, February 3, 2026
Google search engine
Homeবন্দরদেলোয়ার প্রধানের উদ্যোগে ৪৩টি গ্রামের মসজিদে মসজিদে সেলিম ওসমানের জন্য মিলাদ ও...

দেলোয়ার প্রধানের উদ্যোগে ৪৩টি গ্রামের মসজিদে মসজিদে সেলিম ওসমানের জন্য মিলাদ ও দোয়া


বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর ) বাদ জুম্মা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধানের উদ্যোগে ৯টি ওয়ার্ডের ৪৩টি গ্রামের সকল মসজিদে একযোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় এমপি সেলিম ওসমানের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, জরুরী ভিত্তিতে গত ১৬ অক্টোবর মেরুদণ্ড অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গত বৃহস্পতিবার তাঁর অপারেশন করা হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নবাসীর কাছে সেলিম ওসমানের জন্য দোয়া চেয়েছে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments