Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়দেশের সবচেয়ে বড় উপজেলার প্রথম নারী ইউএনও রোমানা

দেশের সবচেয়ে বড় উপজেলার প্রথম নারী ইউএনও রোমানা


দেশের সবচেয়ে বড় উপজেলার প্রথম নারী ইউএনও রোমানা



রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন রোমানা আক্তার। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসনে প্রথম নারী ইউএনও হিসেবে তার কর্মব্যস্ততার প্রথম দিন শুরু হয়। এসময় তাকে বিভিন্নপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় জানানো হয়। 

আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে তিনিই যোগদান করেছেন রোমানা।

জানতে চাইলে এ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলার প্রথম নারী ইউএনও রোমানা আক্তার বলেন, এটা আমার কাছে অবশ্যই  চ্যালেঞ্জিং এবং অনেক ভালোলাগার একটা বিষয়। যেহেতু আমি প্রথম নারী ইউএনও হিসেবে বাঘাইছড়ি উপজেলায় যোগদান করেছি।

রোমানা বলেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে পাহাড়ি-বাঙালি আছে আর বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির দেশে পাহাড়ি-বাঙালি বিষয় আমি মিলেমিশে কাজ করতে চাই এবং যারা এখানে আছেন সকলের সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলায় যে সমস্ত সমস্যাগুলো আছে  সেগুলো যথাসম্ভব নিরসন করা যায়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments