Thursday, January 29, 2026
Google search engine
Homeজাতীয়নাঃগঞ্জে ৬ থানার কার্যক্রম শুরু

নাঃগঞ্জে ৬ থানার কার্যক্রম শুরু


মোঃ নুর নবী জনিঃ
– নারায়ণগঞ্জে ৬ টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাতে সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছেন শিক্ষার্থীরাও।

রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের ছয়টি থানায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁ,রুপগঞ্জ ও আড়াইহাজার থানায় আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে । তবে সিদ্ধিরগঞ্জ থানা পুড়ে যাওয়ায় সেখানে এখনো কার্যক্রম শুরু হয়নি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments