Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জনাঃগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই সোনারগাঁ থানার মোস্তাফিজুর রহমান

নাঃগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই সোনারগাঁ থানার মোস্তাফিজুর রহমান


নাঃগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই সোনারগাঁ থানার মোস্তাফিজুর রহমান


আজকের সংবাদ ডেস্কঃ মাদক,সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সোনারগাঁ থানার  উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিশ্বাস।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস হল রুমে আয়োজিত মাসিক অপরাধ সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম পিপিএমবার জেলার শ্রেষ্ঠ এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাসের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলাবন্ধন অত্যন্ত জরুরী। এই অর্জনের পেছনে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান পিপিএম ওসি তদন্ত সাইফুল ইসলাম স্যারের অনুপ্রেরনা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি আরো গতিশীল করেছে। যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments