Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিনাঃগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‍্যালী

নাঃগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‍্যালী


নাঃগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‍্যালী 


সোনারগাঁ প্রতিনিধিঃ-ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে গতকাল রোববার সকালে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীদের নিয়ে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও মুজিব নগর দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তারা বিশেষ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান, আওয়ামীলীগ নেতা নিলু কামালসহ অন্যান্য নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments