Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধনারায়ণগঞ্জে এক সন্তানের জননীকে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে এক সন্তানের জননীকে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক


নারায়ণগঞ্জে এক সন্তানের জননীকে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক 


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিকা নামে এক সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে স্বামী।

গতকাল বুধবার দুপুরে উপজেলার শাহী মসজিদ কোর্টপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর্চা তলা গ্রামের আবুল কালামের মেয়ে ও অটোরিকশা চালক আশিকউল্লাহর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী অটোরিকশা চালক আশিকউল্লাহ পলাতক রয়েছেন। 

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক সাহা জানান, রাতের কোনো এক সময় আনিকাকে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যার করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি নির্জনস্থানে নিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এঘটনায় পলাতক স্বামী আতাউল্লাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments