Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধনিখোঁজের ৫দিন পর সোনারগাঁ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিখোঁজের ৫দিন পর সোনারগাঁ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিখোঁজের ৫দিন পর সোনারগাঁ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার 


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুর্দী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর তার পরিচয় পাওয়া যায়। এলাকাবাসী সহযোগীতায় খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে।

ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা রাজিব হোসেন (৩৫) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়, গত সোমবার ২৭ ডিসেম্বর রাজিব হোসেন তার অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে বের হয়। সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও রাজিব সেদিন আর বাড়ি ফেরেনি। 

তার পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফেরার সময়- পেরিয়ে গেলে আমরা তার মোবাইল নাম্বারে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও হদিস না পেয়ে রাজিবের বাবা মফিজুল ইসলাম বন্দর থানায় একটি জিডি করেন,যার নং ১২৪০।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ধারনা করা হচ্ছে, অটোচালক রাজিবকে দু’এক দিন আগে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধিন বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments