Tuesday, March 24, 2026
Google search engine
Homeসোনারগাঁওপিরোজপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

পিরোজপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


পিরোজপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাচনে সার্বিক পরিচালনায় ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সার্বিক দায়িত্বে ছিলেন ইউপি সচিব সুমন হাসান। 

এসময় সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হযন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম রেজা। প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন (বিনাপ্রতিদ্বন্ধিতা) ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার ও ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিতহন ৭/৮/৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রুনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,আবু সাঈদ,সুশীলসমাজ, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাচনের বিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাধ্যমে তাদের প্রার্থীকে বেছেনেন।

তিনি বলেন তিন সদস্যর প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্যানেল চেয়ারম্যান ১,হিসেবে নির্বাচিত হন সেলিম রেজা মো,২নং হিসেবে রফিকুল ইসলাম সরকার ও ৩ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন রুনা আক্তার। এসময় তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments