Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধপুলিশ এসল্ট মামলার প্রধান আসামী রূপগঞ্জ হতে আটক

পুলিশ এসল্ট মামলার প্রধান আসামী রূপগঞ্জ হতে আটক


পুলিশ এসল্ট মামলার প্রধান আসামী রূপগঞ্জ হতে আটক


আজকের সংবাদ ডেক্সঃ পুলিশ এসল্ট মামলার প্রধান আসামী আকবর বাদশাহ (৩৫)কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।

রোববার(২৫শে জুলাই)উপজেলার তারাবো বাশপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকবর বাদশাহ রুপগঞ্জ থানার তারাবো বাশপট্টি এলাকার আঃ বারেকের ছেলে।

র‌্যাব সুত্রে জানাযায়, গত ২৭/০২/২০২১ইং তারিখে ডেমরা নৌ-পুলিশ তাদের দায়িত্বপূর্ণ শীতলক্ষ্যা নদী এলাকায় বিভিন্ন অপরাধ দমনের জন্য সরকারি কর্তব্য পালন করাকালীন গ্রেফতারকৃত আসামী আকবর বাদশাহসহ কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরষ্পর যোগসাজশে সংঘবদ্ধ হয়ে নৌ-পুলিশ এর টহল দলের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত হামলায় টহল দলের সদস্যদের সরকারী কাজে বাধা প্রদানপূর্বক খুন করার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। পরবর্তীতে ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃক আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ডেমরা নৌ-পুলিশ কর্তৃপক্ষ সরকারী কাজে বাধা প্রদানপূর্বক খুন করার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করা এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার অপরাধে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আকবর বাদশাহ উক্ত মামলার এজাহারভুক্ত প্রধান ও ১ নম্বর আসামী। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আকবর বাদশাহ এর উস্কানী ও নেতৃত্বে উক্ত হামলা সংঘটিত হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আসামী কৌশলে গা ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো বাশপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments