Wednesday, February 4, 2026
Google search engine
HomeUncategorizedপ্রতারণা ও আত্মসাৎ মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

প্রতারণা ও আত্মসাৎ মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

আজকের সংবাদ ডেস্কঃ র‌্যাব-১১র অভিযানে নারায়নগঞ্জ সোনারগাঁ থেকে প্রতারণা ও আত্মসাৎ মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার।

সোমবার(৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সোনারগাঁ থানার মছলন্দপুর এলাকা থেকে প্রতারণা মূলকভাবে বিশ্বাস ভঙ্গ, আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামী হলোঃ-সোনারগাঁ থানার মছলন্দপুর এলাকার মৃত ডাঃ ইব্রাহীম মোল্লার ছেলে মোঃ আসাদুল ইসলাম আসাদ (৫০)।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃত আসামী নিজেকে একটি স্বণামধন্য কোম্পানীর কর্ণধার পরিচয় দিয়ে তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে ব্যবসায়িক লেনদেন এর কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেয়। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদারগণ তার কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে একজন ভুক্তভোগী পাওনাদার তার বিরুদ্ধে প্রতারণা মূলকভাবে বিশ্বাস ভঙ্গ করতঃ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার প্রধান ও ১নং আসামী। মামলা হওয়ার পর থেকে আসামী গা-ঢাকা দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী কে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments