Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জপ্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আইভী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আইভী


প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আইভী



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৭ই আগস্ট এ মর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে। আগের মেয়াদেও নারায়ণগঞ্জের মেয়র থাকার সময় উপমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন আইভী।

২০১৬ সালের ২২ ডিসেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ২০১১ সালের ৩০ অক্টোবর তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ২১ জুন তাকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। পরে ২০১৬ সালে জয়ের পর ২০১৭ সালেও উপমন্ত্রী দেওয়া হয়। সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী আইভী তৃতীয়বারের মত জয়ী হন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে,ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments