Wednesday, February 4, 2026
Google search engine
Homeজাতীয়প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,আগামীকাল সোমবার সোনারগাঁ আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,আগামীকাল সোমবার সোনারগাঁ আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ


মোঃ নুর নবী জনিঃ-
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকাল ১১ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হবে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

উক্ত কর্মসূচিতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক, সাবেক সাংসদ কায়সার হাসনাত । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments