Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ'লীগ সংগঠনকে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে হবে- ইঞ্জিঃ...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সংগঠনকে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে হবে- ইঞ্জিঃ মাসুম


মোঃ নুর নবী জনিঃ-
সোনারগাঁও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে ক্ষমতাসীন দলকে আরোও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠনকে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে হবে। সোমবার বিকালে সোনারগাঁও পৌরসভা মাঠে পৌর আ’লীগ আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।বর্তমানে আ’লীগের বিভিন্ন ইউনিয়নে কর্মী সম্মেলন করে সোনারগাঁও আ’লীগকে একটি শক্তিশালী দল গঠন করতে পেরেছি।

এসময় প্রধান আলোচক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন,আগামীতে সোনারগাঁওয়ে আ’লীগকে নৌকার মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সুনজর থাকবে,আমরা আগের থেকে অনেক শক্তিশালী দল গঠন করতে পেরেছি বলে তিনি বলেন। এসময় তিনি নিরপেক্ষ সংবাদ প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া।

সোনারগাঁও পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত  সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সোনারগাঁও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আ’ লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,নাঃগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,পৌরসভা আ’লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড.ফজলে রাব্বি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।

এছারাও আরও উপস্থিত ছিলেন,পৌর মেয়র পদপ্রার্থী সগির আহম্মেদ ,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি এ্যাড.নুর জাহান,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদউদ্দীন চৌধুরী মন্জু,সাঃ সম্পাদক আলী হায়দার,যুগ্ন সাঃ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন,নাঃগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়ার সুযোগ্য পুত্র আহসান হাবিব টিপু, পিরোজপুর ইউপির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,পৌরসভা আ’লীগ নেতা মামুন আল ইসমাঈল,কবির হোসেন, বিল্লাল হোসেন, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন,আ’লীগ নেতা করিম আহম্মেদ,কাঁচপুর ইউপি মেম্বার মান্নান,মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর আ’লীগ নেতা হৃদয় প্রধান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments