Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধফতুল্লায় নারী শ্রমিক অপহরণের অভিযোগে মামলা

ফতুল্লায় নারী শ্রমিক অপহরণের অভিযোগে মামলা


ফতুল্লায় নারী শ্রমিক অপহরণের অভিযোগে মামলা



পাভেলঃ-ফতুল্লার বিসিক শিল্প নগরী থেকে ১৭ বছর বয়সী এক গার্মেন্টস নারী শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহরনের ১৩ দিন পর অপহৃত গার্মেন্টস কর্মীর বোন তাপসী রানী (২৪) বাদী হয়ে সোমবার (৯ মে) ফতুল্লা মডেল থানায় অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।মামলায় তাপসী রানী উল্লেখ করেন, তার বোন বিসিক শিল্পনগরীস্থ ইউরো টেক্স নামক একটি পোষাক তৈরি কারখানায় কাজ করে আসছিলো। একই গার্মেন্টেসে কর্মরত শামীম (২২) নামক এক মুসলিম  যুবক প্রতিনিয়ত তার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানা ভাবে উত্যক্ত করতো। বিষয়টি তাপসী রানীকে অবগত করা হলে এ নিয়ে তাপসী রানী একাধিকবার অভিযুক্ত শামীমকে উত্যক্ত করতে নিষেধ করে। গত ২৭ এপ্রিল সকাল পৌনে আটটার দিকে তাপসীর বোন নিজ কর্মস্থল ইউরোটেক্সের সামনে পৌছামাত্র পূর্ব থেকে সিএনজি নিয়ে অপেক্ষামান শামীম  তার বোনের পথরোধ করে তাকে জোর পূর্বক সি,এন জিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হেসেন জানায়, মামলা হয়েছে।অপহৃত গার্মেন্টস নারী শ্রমিক কে উদ্ধার সহ অভিযুক্ত কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments