Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে-সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে-সেনাবাহিনী প্রধান

মোঃ নুর নবী জনিঃ-বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বাত্মক সহোযোগিতা করে যাচ্ছে। ব্যবসায়ীরা এদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, ময়মনসিংহ ৫-আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম সহ বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments