Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির শেষ দিনেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির শেষ দিনেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা

মোঃ নুর নবী জনিঃ-বিএনপির ডাকা টানা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির শেষদিনেও অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের দেখা মিলেন। 

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে কোথাও অবরোধের সমর্থনে মিছিল বের করেনি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । এদিকে অবরোধের মধ্যেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। 

এর আগে গত অবরোধে জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবান্দি নেতাদের মুক্তি, গ্রেপ্তার, হয়রানি, বাড়ি-বাড়ি তল্লাশির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গত সোমবার (৬ নভেম্বর) বিকেলে অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments