Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়বিজয়ের সুবর্নজয়ন্তী উদযাপন ও বিজয় দিবসে ইঞ্জিঃমাসুমের শপথ

বিজয়ের সুবর্নজয়ন্তী উদযাপন ও বিজয় দিবসে ইঞ্জিঃমাসুমের শপথ


বিজয়ের সুবর্নজয়ন্তী উদযাপন ও বিজয় দিবসে ইঞ্জিঃমাসুমের শপথ


আজকের সংবাদ ডেস্কঃ বিজয়ের সুবর্নজয়ন্তী উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহান বিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষীন প্লাজায় আয়োজিত ২দিন ব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠান মালার প্রথম দিনে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিভাগীয় স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে জাতীয় পতাকা হাতে শপথ নেওয়ার ব্যবস্থা গ্রহন করেন ইঞ্জিনিয়ার মাসুম।

তারই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে অত্র ইউপির সকল সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে শপথ বাক্য পাঠ করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে,শহীদের রক্ত বৃথা যেতে দেবো না,দেশকে ভালোবাসবো,দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো,মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

উক্ত অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments