Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধভ্রাম্যমান আদালতের অভিযানে বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছি

ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছি

ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন 


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। 

সোমবার(১৪জুন)দিনব্যাপী এ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি)আসমা সুলতানার নেতৃত্বে এ সময় ২৫মিটার অবৈধ পাইপ লাইন তুলে ফেলা হয়।অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলীসহ বন্দর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভুমি)আসমা সুলতানা জানান,বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করছিল। সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাপাতুলি,নয়ামাটি,বাংটি ও গোলদাশেরবাগ পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments