Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওমিডিয়া ফেলোশীপ পুরষ্কার পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক রবিউল হুসাইন

মিডিয়া ফেলোশীপ পুরষ্কার পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক রবিউল হুসাইন


মিডিয়া ফেলোশীপ পুরষ্কার পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক রবিউল হুসাইন


আজকের সংবাদ ডেস্কঃ- সংস্কৃতি মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ পেয়েছেন সোনারগাঁয়ের বিশিষ্ট লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে তিনি এ পুরষ্কার পেয়েছেন। পুরষ্কারের অর্থমূল্য একলক্ষ টাকা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার পুরষ্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্ররষ্কার প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ এর জন্য এবছর  প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার দুইজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে এ পুরষ্কার পেয়েছেন সোনারগাঁয়ের রবিউল হুসাইন। 

 ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরীতে পুরষ্কার পেয়েছেন  বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর  রির্পোটার তাহমিনা সাদেক।

রবিউল হুসাইন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ‘চারদিক’ নামে একটি গবেষনাধর্মী সাময়িকীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। 

মিডিয়া ফেলোশীপ পুরষ্কার ছাড়াও ওই অনুষ্ঠানে শখের হাঁিড় শিল্পী  শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২, মিলন হোসেন( রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণ ( আলপনা শিল্পী) কে লোক ও কারুশিল্প পদক ২০২১ এবং  তরূণ কুমার পাল ( ক্রাফস ভিলেজেস লিঃ) ও আফসানা আসিফ( এসিক্স) কে কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২ প্রদান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments