Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মযথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে ঈদুল আজহা পালিত

যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে ঈদুল আজহা পালিত


যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে ঈদুল আজহা পালিত


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ও আশাপাশ এলাকায় সারা দেশের মতো যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ঈদের নামাজ শেষে আল্লাহ সন্তোষ্টি লাভের আশায় সামর্থবান মুসলমানরা পশু কোরবানি দেন।

সোনারগাঁ উপজেলার বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদে সকাল সাড়ে ৭ থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ধনী-গরিব বিবেধ ভুলে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করেন।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঈদের নামাজ আদায় করেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কার্ফুদী ঈদগাহ ময়দানে। নামাজ শেষে বিশেষ দোয়ায় মুসলিম উম্মাহ শান্তি কামনা এবং বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমান হেফাযত কামনা করা হয়। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সব রকম রোগ ও বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সোনারগাঁয়ে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা ঈদগাহ মাঠে। এছাড়া প্রত্যেক এলাকার ঈদগাহ ও জামে মসজিদে ঈদের নামাজ আাদায় করা হয়।

ঈদের নামাজ শেষে উপজেলার সামর্থবান মুসলমানরা পশু কোরাবানির মাধ্যমে আল্লাহ সন্তোষ্টি কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments