Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১


রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১


মোঃ মোয়াশেল ভূঁইয়া

নারয়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শফিউল্লাহ (৩০) নিহত হয়। এ ঘটনায় নিহত শফিউল্লাহ ভাগিনা নাজির(১৪)গুরুতর আহত হয়। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নের কেরাবো এলাকার রহম আলীর ছেলে।

পুলিশ জানায়, শফিউল্লাহ ও তার ভাগিনা মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়। ভুলতাগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিউল্লাহ নিহত হয়। আহত নাজির মিয়াকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments