Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধর‌্যাব-৩ এর অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-৩ এর অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


র‌্যাব-৩ এর অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি  আভিযানিক দল বৃহস্পতিবার (৫ মে) সোনারগাঁয়ে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তাদের গ্রেফতার করে। 

গ্রেপ্তারকৃতরা হলোঃ-কুমিল্লা জেলার হোমনা থানার গোনিয়ারচর গ্রামের বাবু মিয়া (২৫) ও একই জেলা ও থানার জয়নগর গ্রামের এরশাদ (৩৯)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ীট একটি চক্র যাত্রীবাহী বাস যোগে কুমিল্লা হতে ঢাকা অভিমুখে গাঁজার চালান নিয়ে আসছে তারই প্রেক্ষিতে চেকপোষ্টে তল্লাশীকালে একটি যাত্রীবাহী বাস থেকে মাদক ব্যবসায়ী বাবু মিয়া ও এরশাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক যাত্রীবাহী বাসটি তল্লাশী করে একটি বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments