Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন ডিবির শামীম

শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন ডিবির শামীম


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার এসআই এসএম শামীম শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। 

শনিবার(২৫ নভেম্বর ) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিপিএম, পিপিএম এর কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।


পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার  এসএম শামীম বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, জেলা গোয়েন্দা শাখার সকল কর্মকর্তাগণসহ নারায়ণগঞ্জ বাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই মাদক, জঙ্গী,অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।সেই সাথে তিনি নারায়ণগঞ্জ বাসীকে ধন্যবাদ জানান।এছাড়াও তিনি সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স যুদ্ধে অব্যাহত সংগ্রাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন)

চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ সদস্য। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments