Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসনমান্দি ইউপিতে শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

সনমান্দি ইউপিতে শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন


সনমান্দি ইউপিতে শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন 


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির গঠনের পর এই প্রথম সনমান্দি ইউনিয়নে ২৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার(১৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রোবায়েত হোসেন শান্ত ও সদস্য সচিব মশিউর রহমান শামিমের স্বাক্ষরিত আহবায়ক কমিটির প্যাডে তাদের অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আবু সিদ্দিককে আহ্বায়ক ও মুকবিল হোসেনকে সদস্য সচিব করে ২৬ জনকে সদস্য করা হয়েছে। সেই সাথে এ কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

এসময় নবাগত কমিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভূইয়া কে ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments