Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মসাংবাদিক আব্দুস সাত্তারের শাশুড়ীর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক

সাংবাদিক আব্দুস সাত্তারের শাশুড়ীর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক


সাংবাদিক আব্দুস সাত্তারের শাশুড়ীর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক


আজকের সংবাদ ডেক্সঃ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের শাশুড়ী আজ না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশাঢ়িয়ার চর এলাকার হাজী জালাল উদ্দীনের স্ত্রী খাদিজা বেগম মৃত্যু বরণ করেন। বার্ধক্য জনিত কারণে গত ৪দিন যাবত তিনি চিকিৎসা নিয়ে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

তাঁর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক নুর নবী জনি সহ সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমার নিজ বাড়ী সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য যে, মৃত্যুকালে মরহুমা ৫ ছেলে, ৪মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments