Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসাবেক কমিশনার রুমার ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সাবেক কমিশনার রুমার ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সাবেক কমিশনার রুমার ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু 


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম(৩২) নামের এক যুবক নিহত হয়েছে।ঘটনার পর হত্যাকারী শাহ আলম(৪৫)কে স্থানীয় গ্রামবাসী রক্তমাখা ছোড়াসহ আটক করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। 

বৃহস্পতিবার(৯ জুন) রাত ১০টার দিকে সোনারগাঁ পৌরসভার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম চাঁদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

হত্যাকারী শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে ও সাবেক কমিশনার রুমার ভাই। 

স্থানীয় এলাকাবাসী জানায়,রাত আনুমানিক ১০টার দিকে হাতকোপা মেন্দিভিটা আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে শরীফের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।এসময় শরীফুল তার মোবাইল না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এলাকাবাসী ধাওয়া করে হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ও আহত শরীফুলকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল নেয়ার পথে রাস্তায় শরীফুল মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম জানান,শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারী শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে।মামলার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments