Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসাবেক চেয়ারম্যান ডাঃ রউফ এর মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক

সাবেক চেয়ারম্যান ডাঃ রউফ এর মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক


সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ এর মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক


আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ এমএ রউফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সাবেক চেয়ারম্যান ডাঃ এমএ রউফে’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

আজ মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়ীতে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। 

তিনি উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে ৪ ছেলে ৫ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম ডাঃ এমএ রউফে’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments