Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁওয়ে এমপি খোকাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

সোনারগাঁওয়ে এমপি খোকাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা


সোনারগাঁওয়ে এমপি খোকাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা 


আজকের সংবাদ ডেক্সঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও কেক কেটে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ।

শ্রদ্ধা নিবেদন উপলক্ষে বৃহস্পতিবার(১৭মার্চ) সকালে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে সাথে নিয়ে তারা এ শ্রদ্ধা ও কেক কাটেন। 

এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. শামসুল ইসলাম ভূইয়া,জেলা যুগ্ন আহবায়ক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments