Wednesday, February 4, 2026
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁওয়ে ডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

সোনারগাঁওয়ে ডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা


মোঃ- নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিপিএএ এর পদায়ন ও বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন সোনারগাঁও উপজেলা প্রশাসন। 

রোববার বিকেলে উপজেলা মিলানায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজের উপস্থিততে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,।

এছাড়াও উপস্থিতি ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্যরা।

এ সময় সংবর্ধনা গ্রহণকালে বিদায়ী ডিসিকে ফুলেল শুভেচ্ছা ও পদক প্রদান করে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments