Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁওয়ে বর্ণিল আয়োজনে জাতির পিতার জন্মদিন পালিত

সোনারগাঁওয়ে বর্ণিল আয়োজনে জাতির পিতার জন্মদিন পালিত

সোনারগাঁওয়ে বর্ণিল আয়োজনে জাতির পিতার জন্মদিন পালিত



আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৭ই মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্না,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিরা। 

পরে উপজেলার থীম পার্কে উপজেলা পরিষদ আয়োজিত জাতির জনকের ১০২তম জন্মদিনের কেক কাটা ও শিরণি বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচিরও উদ্বোধনও করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রাঙ্গণ থেকে উপজেলা আওয়ামী লীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।এর আগে তারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও বিনম্র শ্রদ্ধা জানান, এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্যগনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments