Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত


সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। এসময় শহীদদের স্মরনে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।এছারাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকের আবহে দিনটি পালন করা হয়েছে।

 

পরে বিজয় স্তম্ভে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.শামসুল ইসলাম ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিঃ মাসুদুর রহমান মাসুম,সন্মান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,উপজেলা প্রকৌশলী মো.আরজুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রধান,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিবসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সোনারগাঁ উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি,সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান সরকার রিপন,সহ সাংগঠনিক সম্পাদক এনায়েতুল ইসলাম শিপন, উদীচী শিল্পীগোষ্ঠীর সোনারগাঁ উপজেলার শাখার সভাপতি শংকর প্রকাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলার মাটিতে পাকিস্তানি সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটি ছিল ইতিহাসের অন্যতম নৃশংসতম গণহত্যা। অপারেশন সার্চলাইট নামে অভিযানটি পরিচালনার মাধ্যমে তারা স্বাধীনতাকামী ছাত্রজনতার প্রতিরোধকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরসহ সারা দেশে রাতভর এই হত্যাযজ্ঞ চালানো হয়। সেই রাতের ভয়াবহতা ও মুক্তি সংগ্রামের শুরুর কথা তুলে ধরেন। বক্তারা বলেন,এক রাতেই ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান,যার পথ ধরে শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ।

উল্লেখ্য, ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ সংসদে বিল পাস করা হয়। ওই বছর থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস পালিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments