Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁওয়ে সন্ত্রাসী নাসির ও তার বাহীনীর হামলায় নারী শিশুসহ আহত-৬

সোনারগাঁওয়ে সন্ত্রাসী নাসির ও তার বাহীনীর হামলায় নারী শিশুসহ আহত-৬


সোনারগাঁওয়ে সন্ত্রাসী নাসির ও তার বাহীনীর হামলায় নারী শিশুসহ আহত-৬


সোনারগাঁও প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার চরকিশোরগঞ্জএলাকায় পূর্বশত্রুতার জের ধরে বিদেশফেরত প্রবাসী মোঃ আওলাদ 

শেখের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে  সন্ত্রাসীরা হামলার ঘটনায় নারী ও শিশু সহ ছয়জন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ ভিক্টিরিয়া ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় চরকিশোরগঞ্জ এলাকার সাবেক মেম্বার সন্ত্রাসী নাসির উদ্দিনের নেতৃত্বে তার অর্ধশত বাহিনী বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়৷ এসময় তাদের বাধা দিতে গেলে আওলাদ ও তার পরিবারের সদস্যদের মারধর করে সন্ত্রাসীরা। এঘটনায় মোঃ আওলাদ শেখ, আব্দুর রব মিয়া, মোঃ শহীদ, আওলাদের স্ত্রী কলি বেগম, শহীদের স্ত্রী ও চার বছরের শিশু আহত হয়েছে।

আওলাদের ভাই হারুন অর রশিদ জানান, আমার ভাই প্রায় ২০ দিন হলো ইরাক থেকে এসেছে। সে বিগত সাত বছর ইরাকেই ছিল। এর আগে দেশে থাকার সময় তার দুটো রাজনৈতিক মামলা ছিল। পরবর্তীতে সে দেশে আসার সাথে সাথে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়। নাসির মেম্বার সেই পূর্ব শত্রুতার জেরেই পুলিশের পাহারায় প্রায় অর্ধশত লোক নিয়ে আমার ভাইয়ের বাড়িতে হামলা করেছে। এসময় তারা ঘরে টাকা গহনা লুটপাট করে এবং আমার ভাইকে ব্যাপক মারধর করে।

তিনি আরও জানান, নাসিরউদ্দিন মেম্বারের সাথে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল। বর্তমানে টাকা ও সন্ত্রাসীদের জোরে তিনি পুরো এলাকা জিম্মি করে রেখেছেন। স্থানীয় পুলিশ ফাঁড়িতেও তিনি নিয়মিত টাকা দেয়, আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। আমরা অবশ্যই আইনের আশ্রয় নিবো।

অভিযুক্ত সাবেক ইউপি মেম্বার নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ মামুন নামের এক ফেরারি আসামী ধরতে গিয়ে সেখানে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লোকজন গিয়ে দেখতে পান পুলিশের সঙ্গে ঘটনা। পুলিশ সহযোগিতা চাইলে আমার লোকজন ঘর থেকে ওই আসামিকে বের করতে গিয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments