Wednesday, February 4, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁবাসীর মাঝেই আমি আমার মা-বাবাকে খুঁজে পাই- এমপি খোকা

সোনারগাঁবাসীর মাঝেই আমি আমার মা-বাবাকে খুঁজে পাই- এমপি খোকা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে পেরাবো এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বারের মোঃ বদরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও জাতীয় যুব সংগতির যুগ্ন আহবায়ক মোঃ আশরাফুল হকের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, আমি এমপি হওয়ার আগে ব্যবসা করতাম, অনেক টাকার মালিক ছিলাম। কিন্তু এমপি হওয়ার পর আমি মন থেকে সকল লোভ-লালসাকে সোনারগাঁবাসীর কল্যানের স্বার্থে ধ্বংস করে দিয়েছি। আমি লোভ করিনি, আমি যদি লোভ করতাম এই চলমান ১০ বছরে শতশত কোটি টাকার মালিক হতে পারতাম। এমপি খোকা বলেন! হ্যাঁ, আমি একটা বিষয়ে লোভ করেছি, সেটা হলো আপনাদের দোয়া। আমি আপনাদের দোয়া কামিয়েছি, মানুষের ভালবাসা কামিয়েছি। তিনি বলেন, আমি ছোট বেলায় মা-বাবাকে হাড়িয়েছি। এমপি হিসেবে নয়, ভাই বন্ধু ও সন্তান হিসেবে উন্নয়নের মাধ্যমে আমি সোনারগাঁ বাসীর হৃদয়ে থাকতে চাই। আমি আপনাদের মাঝেই আমার মা-বাবাকে খুঁজে পাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান, পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার মনি প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments