Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


জনিঃ-নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২৮ জুলাই) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া। 

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সোনার বাল্যবিয়ে প্রতিরোধ,উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার যানজট নিরসন,মাদক নির্মূলসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম,সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি. উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এছারাও আরও উপস্থিতি ছিলেন,সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু, বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার,সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রশিদ, মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ডরের মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া আক্তারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments