Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে আ'লীগ আহবায়ক কমিটির সম্মেলন উপলক্ষে মতবিনিময়

সোনারগাঁয়ে আ’লীগ আহবায়ক কমিটির সম্মেলন উপলক্ষে মতবিনিময়


সোনারগাঁয়ে আ’লীগ আহবায়ক কমিটির সম্মেলন উপলক্ষে মতবিনিময়


সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আসন্ন সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল চারটায় সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সদস্য ডাঃআবু জাফর চৌধুরী বিরু,মোস্তাফিজুর রহমান মাসুম,রফিকুল ইসলাম নান্নু,মাহমুদা আক্তার ফেন্সী,লায়ন মাহবুবুবুর রহমান বাবুল গাজী মজিবুর রহমান,এড.এটি ফজলে রাব্বি,নাসরিন সুলতানা ঝরা,আলী হায়দার,মাসুদ রানা,মাহবুবুর রহমান লিটন।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,কাঁচপুর ইউপি যুবলীগ সভাপতি মাহবুব পারভেজ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,কামাল,পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম,যুবলীগ নেতা আরমান মেরাজ, মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments