Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার পেলো দুঃস্থ ও অসহায় ৫ হাজার পরিবার

সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার পেলো দুঃস্থ ও অসহায় ৫ হাজার পরিবার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষ থেকে প্রায় ৫ হাজার অসহায় ও গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (পহেলা এপ্রিল) সকাল ১০টায় মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত।

ঈদ উপহার সামগ্রী নিতে  গ্রাম বাসিন্দারা বলেন, ঈদ আসলেই আমাদের মাসুম চেয়ারম্যান ঈদ করার জন্য আমাদের সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দেয়,প্রতিবছর ন্যায় এবারও তিনি দিয়েছেন, তিনি করোনাকালীন সময়ে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে,। আল্লাহ-তায়লা তাকে সবসময় ভালো রাখুক”।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, ঝাউচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments