Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে ইঞ্জিনিয়ার মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে ইঞ্জিনিয়ার মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিনিধিঃ-
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার বিতরন করা হয়। 

এসময় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অসহায় ও দুস্থদের মাঝে নিজে উপস্থিত থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করেন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপি সদস্য সেলিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান সামসু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদসহ পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments